গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

0
29
গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার অভিযোগে আবুল হোসেন (৬৫) নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় অবস্থিত বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন উপজেলার শ্রীফলতলী এলাকার মো. সালামত উল্লাহর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার সত্যতা পাওয়া যায়। পরে প্রযোজ্য আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here