জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

0
27
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে সঠিক তথ্য প্রদান করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের প্রণোদনা কর্মসূচি চালু করা হয়েছে। এর আগে তথ্যদাতাদের পুরস্কারের উদ্যোগ নেওয়া হলেও নতুন করে তা আরও কার্যকর করা হয়েছে।

এছাড়া জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, সারাদেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিমের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সংশ্লিষ্ট মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

জ্বালানি তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here