৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

0
19
৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। একইসঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের নিয়মিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এবারের কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

সরকারি সংশ্লিষ্টরা জানান, নতুন এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ প্রতিভা খুঁজে বের করে প্রশিক্ষণ ও উন্নয়নের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here