মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের বৈঠক

0
22
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম দিনের মতো আলোচনায় বসেন।

বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, চলমান সংঘাত দ্রুত ও স্থায়ীভাবে বন্ধ করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়া সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৈঠকের আগে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন ইশাক দার।

জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দ্বিতীয় ও শেষ দিনের বৈঠকে আবারও বসবেন চার দেশের প্রতিনিধিরা। এতে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে করণীয় বিষয়ে আরও অগ্রগতি হওয়ার আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here