নোয়াখালীতে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছর কারাদণ্ড

0
13
নোয়াখালীতে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছর কারাদণ্ড

নোয়াখালীতে গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আরেক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, একটি মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ২০১৮ সালে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ভোরে নামাজরত অবস্থায় গামছা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সেলিম শাহী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এ দুটি মামলার রায় দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here