শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

0
40
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক হান্নান মিয়া (৩৫) শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here