স্পিকারের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

0
12
স্পিকারের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (১ এপ্রিল) রাজধানীর সংসদ সচিবালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার ইমরান হায়দার স্পিকারের সহধর্মিণী ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে চলমান বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে তারা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন। উভয় পক্ষই আগামীতে সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here