জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারের দাবিতে অনড় জামায়াত

0
17
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারের দাবিতে অনড় জামায়াত

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে ‘সংবিধান সংস্কার পরিষদ’ বা বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।

সংসদের সরকারি দল ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠনের যে প্রস্তাব দিয়েছে, তার মাধ্যমে প্রকারান্তরে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান এমন অভিমত ব্যক্ত করেন।

জামায়াতের এই দুই সংসদ সদস্য স্পষ্ট করে বলেন, সরকারি দল যে কমিটির প্রস্তাব দিয়েছে, তা কেবল সংবিধান সংশোধনের জন্য। কিন্তু দেশের বিদ্যমান সংকটের টেকসই সমাধানের জন্য কেবল সংশোধন যথেষ্ট নয়, বরং এর কাঠামোগত সংস্কার করতে হবে। তাই সরকার প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের অংশ নেওয়ার কোনো প্রশ্নই আসে না।

বক্তব্যের একপর্যায়ে তারা আরও অভিযোগ করেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরের কিছু বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন (মিসকোট) করা হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বিরোধীদলীয় নেতা সংবিধান সংশোধনের প্রস্তাবে রাজী হয়েছেন, যা একেবারেই সত্য নয়। বিরোধী দল বরাবরই সংশোধনীর চেয়ে সংস্কারের ওপর জোর দিয়ে আসছে।

এদিকে একই দিন সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংসদ কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here