আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

0
17
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা নতুনভাবে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও উপযুক্ত ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বসবাসযোগ্য দেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

ঈদুল আজহাকে সামনে রেখে তিনি বলেন, এবারকার ঈদুল আজহা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ, দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও প্রায় ১ কোটি কোরবানির পশু রাজধানীতে প্রবেশ করবে। এ বাস্তবতায় নতুন করে আরেকটি যমুনা সেতু নির্মাণ করা যায় কি না, সেটিও সরকার বিবেচনা করছে।

তিনি আরও জানান, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনার পরিকল্পনা রয়েছে। তবে সেটি কার্যকর না হলে প্রকল্প নেওয়া হবে না। এ জন্য সরকার কোনো অতিরিক্ত ব্যয় করবে না বলেও জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here