চার জেলায় নতুন ডিসি নিয়োগ

0
21
চার জেলায় নতুন ডিসি নিয়োগ

রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুরে নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বর্ণিত নতুন জেলা প্রশাসকরা হলেন, মিজ আফরোজা পারভীন (১৬৫৩৯), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী। মোহাম্মদ রফিকুল হক (১৬৫৫৩), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও। আমিনুল ইসলাম (১৬৬২৯), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা। মোহাম্মদ রুহুল আমিন (১৬৬১৭), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।

এর আগে, ২৯ মার্চ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here