টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী

0
21
টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী

টাকা ছাপিয়ে বাজার সচল করার পথে হাঁটতে চায় না বিএনপি সরকার বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে দেশে একটি বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী জানান, ঘন ঘন নীতি পরিবর্তন না করে তাদের জন্য একটি টেকসই ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা হবে। তবে যেকোনো মূল্যে টাকা ছাপানো বন্ধ রাখার ব্যাপারে সরকার অনড়।

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এমনিতেই বেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ওপর সরকারের সামনে রয়েছে নির্বাচনী ইশতেহার পূরণের বড় লক্ষ্য। নতুন করে এর সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। সবমিলিয়ে সরকার বর্তমানে একটি ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং তা কাটিয়ে উঠতে কাজ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here