হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

0
22
হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার এখন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় ‘বাবল সিপ্যাপ’ (Bubble CPAP) ব্যবহারের ওপর আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বজ্রপাতের মতো হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যার জন্য কোনো আগাম প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি প্রস্তুত হয়েছি।’

এর আগে গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী হামের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, ঢাকা ও রাজশাহীর মতো যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, সেখানে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে রাজশাহী এবং মানিকগঞ্জের হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।

টিকা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১৮ সালের পর থেকে দেশে হামের টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো বড় ধরনের ক্যাম্পেইন হয়নি। এই সংকট কাটাতে সরকার টিকা সংগ্রহের জন্য এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। খুব দ্রুতই ইউনিসেফের মাধ্যমে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here