প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ

0
10
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলী ও মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগের শর্ত হিসেবে সাইয়েদ বিন আব্দুল্লাহকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তার এই নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।

এটি প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। এছাড়া তার চাকরির অন্যান্য শর্তাবলি পরবর্তীতে পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here