শাপলা চত্বর মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি

0
24
শাপলা চত্বর মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৫ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চাওয়ার পাশাপাশি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আগামী ১৫ দিনের মধ্যে যেকোনো একদিন তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে, গত ৩১ মার্চ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। তারও আগে ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here