শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল হওয়া উচিত: শিক্ষামন্ত্রী

0
28
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল হওয়া উচিত: শিক্ষামন্ত্রী

শিক্ষক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে শিক্ষকদের আর্থিক উন্নয়নের বিষয়ে প্রশ্ন তুললে তার জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষকদের যে আর্থিক সহায়তা দেব, সেটি অন্য স্কেলের সঙ্গে তুলনা করে দেখলে চলবে না। এভাবে তুলনা শুরু হলে মামলা হয়, আন্দোলন হয়, জটিলতা বাড়ে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয়, শিক্ষকদের জন্য আলাদা একটি পে-স্কেল গঠন করা উচিত। সেটি উচ্চ হবে না নিম্ন হবে, সেটি বড় কথা নয়; বরং এটি সম্পূর্ণ ভিন্ন একটি কাঠামো হওয়া দরকার।”

এ সময় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রেও যথাযথ নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here