২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

0
15
২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হামের তীব্র উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮০ জন। সব মিলিয়ে গত ২০ দিনে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

বিগত এই ২০ দিনে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার্থে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৯৪০ জন এবং একই সময়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ১৬ জন।

মৃতদের আঞ্চলিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলার তালিকাতেও ঢাকার অবস্থান শীর্ষে। গত ১৫ মার্চ থেকে শুরু করে ৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে তীব্র হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here