শনিবার থেকে ইরানের সব ব্যাংকে পূর্ণাঙ্গ লেনদেন শুরু

0
14
শনিবার থেকে ইরানের সব ব্যাংকে পূর্ণাঙ্গ লেনদেন শুরু

ইরানের রাজধানী তেহরানসহ সারা দেশের সব ব্যাংক শাখায় পুরোদমে লেনদেন শনিবার (১১ এপ্রিল) শুরু হবে। দেশটির ব্যাংক সমন্বয় কাউন্সিল এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্তের আওতায় প্রধান কার্যালয়সহ সব শাখাই অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, ইরানে আবারও খুলতে যাচ্ছে স্পেনের দূতাবাস।

যুদ্ধের কারণে গত মার্চে এই দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর স্পেন আবারও দূতাবাস চালুর সিদ্ধান্ত নিলো।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মাদ্রিদে সাংবাদিকদের বলেন, আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে গিয়ে কাজে যোগ দিতে বলেছি। সেই সঙ্গে তেহরানে স্পেনের দূতাবাস ফের খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে আমাদের হাতে থাকা সব উপায় ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here