ধামরাইয়ে এনসিপি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

0
21
ধামরাইয়ে এনসিপি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা জেলা উত্তর কমিটির এক পক্ষ নতুন কার্যালয় উদ্বোধন করতে গেলে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ধামরাই শাখা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন দাবি করেন, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ১৬ মাস ধরে দলের কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে অফিস খোলার কারণ জানতে চাওয়াতেই উত্তেজনার সৃষ্টি হয়।

অন্যদিকে, ঢাকা জেলা উত্তর কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিদ হামলার জন্য উপজেলা শাখার নেতাদের দায়ী করে বলেন, এনসিপির নতুন কমিটি গঠনের কারণে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, যারা জুলাই শহীদ ও সাধারণ মানুষকে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাদের সমর্থন করে না এনসিপি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here