বিদেশি ঋণ ও সহায়তার ওপর নির্ভরশীলতা দেশের আত্মনির্ভরতা বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এভাবে চললে জাতি কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, তখন সমাজের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি সমাজকে স্বচ্ছ দৃষ্টিতে দেখার এবং মানুষের কষ্ট-দুর্দশা বোঝার আহ্বান জানান।
কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে—এ বিষয়টি ভুলে গেলে চলবে না। সমাজে যার যে গুরুত্ব প্রাপ্য, তাকে তা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অগ্রগতিতে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।