মাদারীপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
21
মাদারীপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউন ও চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার থানতলী ও খাগদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও আব্দুল্লাহ আল কাইয়ুমের নেতৃত্বে এই যৌথ অভিযান চালানো হয়।

অভিযানের সময় বিক্রয় রশিদ ছাড়া এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খাগদী এলাকার জসিম ফকিরকে ১০ হাজার টাকা, থানতলী এলাকার সৈয়দ মনিরকে ৫ হাজার টাকা ও ফায়েকুজ্জামান মুফতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে খাগদী এলাকার তালহা ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল কাইয়ুম জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অসাধু উপায়ে বাজার জিম্মি করে যারা গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here