আইন-আদালতসর্বশেষসাব লিডজামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীBy thedailysky - ১২/০৪/২০২৬09FacebookXPinterestWhatsApp জুলাই আন্দোলনকেন্দ্রীক রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় আশরাফুল ওরফে ফাহিন হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।রোববার (১২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ জামিন মঞ্জুর করেন।শিরীন শারমিনের পক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ এতথ্য নিশ্চিত করেন।গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়।এরপর, লালবাগ থানার এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।উল্লেখ্য, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও ছয়টি মামলা রয়েছে।