নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

0
20
নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলা নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পয়লা বৈশাখের দিনে (মঙ্গলবার) বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন।

সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪ এপ্রিল, ২০২৬ (১ বৈশাখ, ১৪৩৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here