সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

0
25
সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

ঢাকার সাভারে প্রায় সোয়া কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভার থানার পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যক্তির নাম হৃদয় হোসেন। তিনি সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here