একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

0
5
একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তরের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এম এম আরিফ পাশা এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দিল আফরোজ।

পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হয়েছেন দেলোয়ার হোসেন।

এ ছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হয়েছেন হাসান মাহমুদ।

অন্যদিকে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খাদ্য অধিদফতর, পরিবেশ অধিদফতরসহ একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here