সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
গত বছরের ৯ মে ভোররাতে দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ আবারও পাঁচ মামলায় জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ মার্চ চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
যেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার মধ্যে চারটি হত্যা মামলা—আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।
এর মধ্যে আরও দুটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।