মমতার তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি

0
4
মমতার তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার শেষ হয়েছে। এরপরই বুথফেরত জরিপের ফলাফল আসা শুরু করে। এরমধ্যে পি-এমএআরকিউ নামে একটি পর্যবেক্ষক সংস্থা সবার আগে তাদের জরিপের ফল প্রকাশ করে। এরপর ম্যাট্টিজ্রও তাদের ফল প্রকাশ করেছে।

দুটি সংস্থারই জরিপেই দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা।

আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এ সম্ভাব্য ফল প্রকাশ করে।

পি-এমআরকিউ তাদের জরিপে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পাবে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাবে ১১৮ থেকে ১৩৮টি আসন। আর রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস পাবে ২ থেকে ৬টি আসন।

পশ্চিমবঙ্গের বিধানসভার মোট ২৯৪টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে ১৪৮টি আসনে।

অপরদিকে ম্যাট্টিজ্র জানিয়েছে, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে ১২৫ থেকে ১৪০টি আসন। বিজেপি পাবে ১৪৬ থেকে ১৬১টি আসন এবং অন্যান্যরা পাবে ৬ থেকে ১০টি আসন।

পোল ডায়রি নামে আরেকটি সংস্থাও জানিয়েছে, মমতা ব্যানার্জিকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। সংস্থাটি বলেছে, বিজেপি এবারের নির্বাচনে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে। অপরদিকে তৃণমূল কংগ্রেস পাবে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here