রাঙামাটিতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে স্থানান্তর

0
20
রাঙামাটিতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে স্থানান্তর

রাঙামাটিতে সাত বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শিশুটি বাড়ির সামনে অবস্থান করছিলো। এ সময় তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজ ঘরে নিয়ে যায় এবং নির্যাতন চালায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজের ঘরে ফিরে এলে তার বড় বোন বিষয়টি টের পান। বিস্তারিত জানার পর স্বজনরা দ্রুত তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মুন্না বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here