সৌদি পৌঁছেছেন ৪০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৭

0
19
সৌদি পৌঁছেছেন ৪০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৭

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে ৭ জন মারা গেছেন।

শুক্রবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে পৌঁছানোদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি এবং ফ্লাইনাসের ১৮টি ফ্লাইটে তারা গেছেন।

এ পর্যন্ত মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন। তাদের মৃত্যু স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেবেন।

ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ২৯৭টি হজ ভিসা ইস্যু করেছে। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here