রামিসা হত্যার বিচার ৫–৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
1
রামিসা হত্যার বিচার ৫–৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন করার হবে।

রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ ধরনের অপরাধ সমাজের মূল্যবোধের অবক্ষয়ের ফল। তবে সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, ঘটনার পর সাত ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সহযোগী হিসেবে তার স্ত্রীকেও আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিএনএ পরীক্ষাসহ ফরেনসিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। চার্জশিট দাখিলের কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে এবং প্রয়োজনে বিচার কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ আদালতের ছুটিও বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সবকিছু বিবেচনায় নিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যেই মামলার বিচার শেষ করার আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here