মানিকগঞ্জে লরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

0
3
মানিকগঞ্জে লরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আগুন লেগে বাসটি পুড়ে গেছে। পুরো এলাকায় তরল অক্সিজেন ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেছেন, “দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বাস ও লরি অপসারণে পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here