পূর্ববিরোধে কলেজছাত্রকে ছুরি মেরে হত্যা

পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করেছে।

0
296

পাবনা শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকায় পূর্ববিরোধের জেরে তুষার (১৯) নামে এক কলেজছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

নিহত তুষার শহরের রাধানগর ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং জুবলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় জঙ্গলে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডার শব্দ পাওয়া যায়। কিছুক্ষণ পর তুষারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করেছে।

ওসি আব্দুস সালাম বলেন, “তুষার পূর্বে একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ঘটনাটি পূর্বশত্রুতার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।”

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here