ডিপ্লোমাধারীদের কোটা সুবিধার দাবির বিরুদ্ধে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

0
75
ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রকৌশল খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত কোটা ও বিশেষ সুবিধার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এই বিষয়ে তারা একটি বিবৃতিও দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি কারিগরি শিক্ষা ব্যবস্থা যা টেকনিশিয়ান তৈরির জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি পূর্ণ প্রকৌশল বিদ্যার সমতুল্য নয়। তা সত্ত্বেও ডিপ্লোমা হোল্ডারদের প্রকৌশলী পদে নিয়োগের সুযোগ ও নামের আগে “ইঞ্জিনিয়ার” শব্দ ব্যবহারের দাবি তোলা হচ্ছে, যা তারা অন্যায্য বলে মনে করছেন।

হাবিপ্রবি শিক্ষার্থীরা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন এবং সেখানে ডিপ্লোমা হোল্ডারদের জন্য সংরক্ষিত ৩৩.৩% কোটা বাতিলের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে থাকা ১০০% কোটা বাতিল করে এটি সবার জন্য উন্মুক্ত করার দাবিও জানান তারা। এছাড়াও তারা দাবি করে, সরকারি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে “ইঞ্জিনিয়ার” শব্দ ব্যবহার করতে পারবে না।

হাবিপ্রবির প্রকৌশল অনুষদের শিক্ষার্থী সুমন বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাই। অথচ ডিপ্লোমা হোল্ডারদের বিশেষ সুবিধা দিয়ে আমাদের মেধার প্রতি অবিচার করা হচ্ছে। প্রকৌশল পেশার মর্যাদা রক্ষায় আমরা সব ধরনের কোটার বিরোধিতা করছি।”

হাবিপ্রবির শিক্ষার্থীরা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, প্রকৌশল খাতে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। তাদের মতে, এটি প্রকৃত মেধার মূল্যায়ন করবে এবং দেশের প্রকৌশল ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here