উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেপ্তার

তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডজনেরও বেশি মামলা রয়েছে।

0
222
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যার মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here