সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

এ মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান।

0
236

সিলেটে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতার আটকের তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) ও এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।

র‍্যাবের তথ্যমতে, সোমবার সকালে সিলেট নগরের দরগাহ গেট এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here