মরক্কোর মারাকেশে অবস্থিত ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল হোটেল পেস্টানা সিআর৭ মারাকেশ-এ ছোট পরিসরের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত শনিবার হোটেলের একটি কক্ষে আগুন লাগে। তবে হোটেল কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সংস্থাগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডটি ছিল সামান্য এবং এতে কেউ আহত হয়নি। হোটেল থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
ঘটনার পর হোটেল স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং নিয়মিতভাবে অতিথিদের সেবা প্রদান করছে বলে জানায় পেস্টানা হোটেল গ্রুপ।

