শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২২৮

পরীক্ষার প্রথম দিনে এসএসসি ৮৬ জন, দাখিল ১১৪ জন ও কারিগরি ২৮ জন পরীক্ষার্থীসহ ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

0
61
ছবি: সংগৃহীত

সারাদেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে জেলায় বাংলা প্রথমপত্র মধ্য দিয়ে প্রথমদিন এসএসসি পরীক্ষার শুরু হয়। পরীক্ষার প্রথম দিনে এসএসসি ৮৬ জন, দাখিল ১১৪ জন ও কারিগরি ২৮ জন পরীক্ষার্থীসহ ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেরপুর জেলা প্রশাসনের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এ বছর শেরপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ৪৩টি কেন্দ্রের মধ্যে এসএসসি ১৪ হাজার ১০১ জন, দাখিল ৩ হাজার ১৬ জন ও কারিগরি (ভোকেশনাল) ১ হাজার ৩১২ জন সহ ১৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এসব পরীক্ষার্থীদের মধ্যে প্রথমদিনে এসএসসি ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে এবং বাকী ১৪ হাজার ১৫ জন অংশগ্রহণ করে।

এছাড়া দাখিল ৩ হাজার ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন অনুপস্থিত বাকী ২ হাজার ৯০২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছে এবং কারিগরি (ভোকেশনাল) ১ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন অনুপস্থিত এবং বাকী ১ হাজার ২৮৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, প্রথমদিন যারা অনুপস্থিত ছিলো, তাদের খোঁজ নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here