সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির, হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

0
121

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০১ ফ্লাইটটি ৪১৪ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।

সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির, হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

এ ছাড়া সৌদি সিভিল এভিয়েশন ও হজ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও অভ্যর্থনা জানান হজযাত্রীদের।

রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন জানান, “হজযাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে জন্য বাংলাদেশ মিশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

হজযাত্রীরা বিমানবন্দরের সুশৃঙ্খলতা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here