কলা বাগান থেকে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার

শিশুটি সকালে বাড়ির উঠানে খেলছিল। বেলা সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন।

0
277

ভোলায় মো. ইশরাক (ইফাদ) নামে ৫ বছরের এক শিশুকে হত্যা করে কলা বাগানের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ইশরাক ওই ওয়ার্ডের প্রবাসী মো. শেখ ফরিদ উদ্দিনের ছেলে।

শিশুটির পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলছিল। বেলা সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন দেখতে পায়, শিশু ইশরাকের মরদেহ বাড়ির পাশে কলা বাগানের মধ্যে পড়ে আছে।

ওসি জানান, শিশুটির শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। যেকেউ শিশুটিকে হত্যা করে লাশ কলা বাগানের মধ্যে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে। মামলার প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here