হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী, সঙ্গে থাকছেন আফসানা মিমি

উপন্যাসে উল্লেখ থাকা জায়গাগুলোতে যেতে চাই। ঢাকা, কিশোরগঞ্জসহ কয়েকটি স্থানে যাব। জায়গাগুলো ঘুরে দেখলে চিত্রনাট্য লেখার কাজ আরও সহজ হবে।

0
222

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার হাজির হচ্ছেন হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত একটি ছবিতে। জনপ্রিয় পরিচালক মানসমুকুল পালের পরবর্তী প্রজেক্টে প্রধান ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। আর তাঁর সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সহজ পাঠের গপ্পো খ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মানসমুকুল পাল হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করবেন। তিনি নিজেই এর চিত্রনাট্য লিখবেন।

পরিচালক জানিয়েছেন, হুমায়ূন আহমেদের গল্পে বর্ণিত স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর।

এ প্রসঙ্গে তিনি বলেন,”উপন্যাসে উল্লেখ থাকা জায়গাগুলোতে যেতে চাই। ঢাকা, কিশোরগঞ্জসহ কয়েকটি স্থানে যাব। জায়গাগুলো ঘুরে দেখলে চিত্রনাট্য লেখার কাজ আরও সহজ হবে।”

এ সফরে তিনি অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন। উল্লেখ্য, সিনেমার কিছু অংশের শুটিং হবে বাংলাদেশে।

তবে শুটিং শুরুর আগে মানসমুকুল পালের হাতে থাকা আরও তিনটি সিনেমার কাজ শেষ করতে হবে। এসব প্রজেক্ট শেষ হলেই তিনি এই নতুন সিনেমার কাজে হাত দেবেন।

মিঠুন চক্রবর্তীর মতো ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি অভিনেতা এবং আফসানা মিমির মতো গুণী অভিনেত্রীর একসঙ্গে অভিনয় দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে। দুই বাংলার এই যৌথ প্রজেক্ট ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

প্রকাশিত খবরে এখনো সিনেমার নাম বা মুক্তির সময় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দুই বাংলার দর্শকরা এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here