টাঙ্গাইলে বিএনপির জনসভা

0
208

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা বলেন, দেশ সংস্থার করে অতি দ্রুত এই সরকার যেন নির্বাচন দেয় সে দিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যারা এখনো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তারা সাবধান হয়ে যান। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বক্তারা।

জনসভায় ৫ সহশ্রাধিক নেতা কর্মী অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here