বিকেলের মধ্যে ১৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

0
73
ছবি: সংগৃহীত

রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মানিকগঞ্জ, নরসিংদী ও ব্রহ্মণবাড়ীয়াসহ ১৯ জেলার কিছু স্থানে মঙ্গলবার বিকেল ৪ টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীসহ দেশের ৯ জেলার কিছু স্থানে বিকাল ৪ টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here