শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া ও নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামে পৃথকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৫৬) ও নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দিন সমু (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শেরপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নালিতাবাড়ী হাজেরা বেগম তার নাতনিকে পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে আনতে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, একই সময়ে নকলা উপজেলার বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দিন সমু মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও নকলা থানার ওসি হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

