নারায়ণগঞ্জ সোনারগাঁবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এফবিসিসিআই এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও এম,আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,আলহাজ্ব বজলুর রহমান।
ঈদুল আযহা উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান,সোনারগাঁবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন।এই ঈদ যাতে আমাদের মাঝে ভোগে নয় ত্যাগেই সুখ এবং মানুষের কল্যাণে কাজ করা ও সকলের সাথে সবকিছু ভাগাভাগি করে জীবন উপভোগ করার মানসিকতা জাগ্রত করে তোলে সেই প্রত্যাশা জানাচ্ছি।

