পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো জিম্বাবুয়ে

২১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৬ উইকেটে ৬০। ঠিক তখনই শুরু হয় মুষলধারে বৃষ্টি।

0
197

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মিলে যোগ করেন ৪০ রান। তবে এরপর দলের অন্য ব্যাটাররা ক্রিজে থিতু হতে ব্যর্থ হন।

মিডল অর্ডারে সিকান্দার রাজার দায়িত্বশীল ৩৯ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারে রিচার্ড এনগারাভার ৪৮ রানের সংগ্রহে ভর করে জিম্বাবুয়ে গড়ায় লড়াইয়ের উপযোগী স্কোরে। ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ফয়সাল আকরাম ও আগা সালমান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার আব্দুল্লাহ শফিক বিদায় নেন। এরপর একে একে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব ও কামরান গোলাম।

২১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৬ উইকেটে ৬০। ঠিক তখনই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা চালানো সম্ভব না হওয়ায় বৃষ্টি আইনে জিম্বাবুয়েকে বিজয়ী ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here