সারাদেশের ন্যায় সিংগাইরেও ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
82
ফাইল ছবি

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সিংগাইর উপজেলা ছাত্রশিবির।

শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপন উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহবুবুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাছ আমাদের পরিবেশের রক্ষাকবচ। প্রতিটি নাগরিকের উচিত পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করতে চাই, যেন সবাই অন্তত একটি গাছ রোপণ ও লালন করেন।”

এসময় সিংগাইর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মফিজুর রহমান বলেন, “বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি একটি জাতীয় প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হলে আজ থেকেই কাজ শুরু করতে হবে।”

বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিংগাইর পৌরসভার সাবেক সভাপতি সাইফুল্লাহ মানসুর, সিংগাইর পৌরসভার বর্তমান সেক্রেটারি মোঃ রাকিবুল হাছান রাকিব, জামির্তা ইউনিয়নের সভাপতি রিজুয়ান আহমেদ, জয়মন্টপ ইউনিয়নের সভাপতি উমরান মন্ডলসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here