ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মল্লিকা শেরাওয়াত

ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া এখন সত্যিই কঠিন।" এই সম্পর্ক ভাঙনের কারণ সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি

0
170

বছর শেষে বলিউডে আরও একটি সম্পর্ক ভাঙনের খবর। ফরাসি ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।

মল্লিকা বলেন, “ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া এখন সত্যিই কঠিন।” এই সম্পর্ক ভাঙনের কারণ সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী। তবে জানান, আস্থার অভাবই তাদের বিচ্ছেদের মূল কারণ।

২০১৬ সালে সিরিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মল্লিকা। প্রায় এক দশক ধরে একে অপরের সঙ্গে ছিলেন। এক সময় এই সম্পর্ককে নিজের জীবনের সবচেয়ে সুখী সময় বলে অভিহিত করেছিলেন তিনি। তবে সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিয়ো’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তনের পর একাধিক সাক্ষাৎকারে তিনি একা থাকার কথা জানান।

মল্লিকা বলেন, “আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। কিন্তু আচমকা তাতে দাঁড়ি পড়েছে। এই বিচ্ছেদ আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। এখন আমি খুব একা।”

বিচ্ছেদের পর ভবিষ্যতে প্রেম বা বিয়ে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? উত্তরে মল্লিকা জানান, তিনি বিয়েতে বিশ্বাস করেন, তবে এই মুহূর্তে নতুন সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বলিউডে বিচ্ছেদের খবরে ইতোমধ্যেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মল্লিকার এই সিদ্ধান্ত তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here