বিএনপি মহাসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0
56

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সকাল ১০টায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি’ অ্যাফেয়ার্স (সিডিএ) গুলশান চেয়ারপারসনের অফিসে আসেন। তারপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানানো না হলেও, ধারণা করা হচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here