মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

0
58

যুক্তরাষ্ট্রের হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এমনকি ইরানের শক্তি নিয়ে সন্দেহ বা দ্বিধা না করতেও সতর্ক করে দিয়েছেন তিনি।

সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা লড়বো— লড়বো নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ কোরো না।”

প্রসঙ্গত, জেনারেল হাতামি সম্প্রতি ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব নিয়েছেন। কয়েকদিন আগেই তিনি এই পদে নিয়োগ পান। মূলত ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জায়গায় নতুন নেতৃত্ব বসানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here