পাচারকালে ৫০০ বস্তা টিএসপি সার জব্দ, আটক দুই

আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।

0
222

মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় পাচারের সময় শিবালয়ের আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ। জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ আরিচা ফেরিঘাটে অভিযান চালিয়ে সার বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ট্রাকচালক মো. বাবুল হোসেন ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের মো. খলিলের ছেলে ট্রাকচালকের সহযোগী মো. আসলাম।

পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স ডিলারের কাছে সার পাচার করছিলেন এক সার বিক্রেতা।

ওসি আল-মামুন জানান, আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here