টঙ্গিবাড়ীতে অবৈধ পলিথিন দোকানে রাখায় ৩ জনকে অর্থদন্ড

0
76
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধ পলিথিন দোকানে রাখায় ৩ ব্যাক্তিকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওয়াজেদ ওয়াসিফ উপজেলার আলদি বাজারে সোমবার বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৩ জনকে ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় ১৭ কেজি পলিথিন জব্দ করা হয় ।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করায় ৩ জনকে মোট ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানের সময় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার বন্ধে বাজার মনিটরিং করা হয় ও পলিথিনের ব্যবহারের বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here